সংগৃহীত ছবি
জাতীয়

হাজারীবাগে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগে। এরপর তা নিয়ন্ত্রণে আসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে।

তবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সাততলা ভবনের ৫ম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে মোট ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : সসবজির বাজারে পৌষ মাস

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

এদিকে, আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় আগুন লাগা ভবনের কর্মীদের ছুটি ছিল। তবে কয়েকজন কর্মী সেখানে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা