সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়েছে তিনটি ঝুট গুদাম

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈরে ঝুটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে তিনটি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল।

আরও পড়ুন: সুন্দরবনের গহীনে আগুন

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে।

এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রশিদ ও রফিকের গোডাউনে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে কালিয়াকৈর থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ির থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুই ইউনিট ও পরে আরো দুই ইউনিটসহ মোট চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা