সংগৃহিত ছবি
সারাদেশ

ভয়াবহ আগুনে ভস্মীভূত ৪৪টি দোকান

জেলা প্রতিনিধি: খুলনা জেলার পিকচার প্যালেস মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। এ সময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ মার্চা) ভোর সোয়া ৫টায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

স্থানীয়রা জানায়, সাম্প্রতি পিকচার প্যালেস সিনেমা হল ভেঙে ফেলা হলে ঐ স্থানে কিছুদিন আগে ছোট ছোট ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এ সময় সেই দোকানগুলোতেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট সাড়ে ৫টা থেকে এই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় তাদের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬.১০ মি. আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এাই বিষয়ে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, বুধবার ভোরে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা