সংগৃহিত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

নিহতরা হলো, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।

স্থানীয়রা জানায়, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে পুবাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও ১ যাত্রী নিহত হন। এতে আহত হয় আরও কয়েকজন। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। এই দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা