সংগৃহীত ছবি
সারাদেশ

টঙ্গী ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজ

জেলা প্রতিনিধি: টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আজ দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লাখো মুসল্লি এই জুমার নামাজে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুতবা শুরু হওয়ার পর জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মাওলানা সাদ কান্ধলভীর ২ ছেলেও ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাঘ বিদায় নিলেও পঞ্চগড়ে কমেনি শীত

এই বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে বৃহৎ জুমার নামাজ উপলক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হবে খুতবা। এর পরে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এই নামাজে ইমামতি করেন।

শুক্রবার সকাল ৮.১৫ মি. ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এ সময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা