সংগৃহীত ছবি
সারাদেশ

বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি: বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের প্রথম দিনে ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কাল শুরু হচ্ছে ইজতেমার ৩য় ধাপ

যিনি মারা গেছেন তার নাম দিদার তরফদার (৫৫), তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা