সংগৃহীত ছবি
জাতীয়

কাল শুরু হচ্ছে ইজতেমার ৩য় ধাপ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু হচ্ছে। এ ধাপে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ইজতেমা মাঠে লাখো মুসল্লির সমাগম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম।

আরও পড়ুন: বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও জোরদারের আশা

সরেজমিনে দেখা যায়, ইজতেমার তৃতীয় ধাপ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ময়দান। এ সময় বাঁশ পুঁতে খুঁটির সাথে টানানো হয়েছে চটের শামিয়ানা। এদিকে, বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় (খিত্তা) তারা অবস্থান নিচ্ছেন।

অপরদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে ৩৫ সদস্যের একটি দল বুধবার রাত সাড়ে ১২টায় ময়দানে প্রবেশ করেছেন। তারা বলেন, ময়দানে প্রবেশ করেই নিজেদের জায়গা ঠিকঠাক করে নেন।

সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম গণমাধ্যমকে জানান, আগামীকাল থেকে আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে আজ থেকেই আমাদের অনেক সাথি ভাই মাঠে উপস্থিত হয়েছেন। আজ সারা দিন ধরেই হাজারো মুসল্লি আসবেন। এ সময় সবার অংশগ্রহণে আমরা খুব সুন্দরভাবে ইজতেমা পালন করব।

তিনি আরও বলেন, ইজতেমার ইতিহাসে এবারই ১ম আমরা শবেবরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসাথে শবেবরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসাথে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটি অনেক বড় পাওয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা