সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও জোরদারের আশা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে মন্তব্য করে বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে। এ সময় আগামী বছরগুলোতে ২ দেশের বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এ সাক্ষাৎ হয়।

আরও পড়ুন: দুবাই পৌঁছেছেন ড. ইউনূস

এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের মন্ত্রী বলেন, আমরা আপনার মতো মানুষদের কাছ থেকে শিক্ষা নেই। ডব্লিউজিএস বিশ্বের সকল দেম থেকে আসা লোকদের অভিজ্ঞতা থেকে শিখছে।

বাংলাদেশে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে ২ দেশের বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধের অগ্রগতি দেখে মুগ্ধ। তিনি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য আমিরাতকে ধন্যবাদ জানায়।

আরও পড়ুন: ফের শাহবাগ অবরোধ শিক্ষকদের

এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা