সংগৃহীত ছবি
জাতীয়

কাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (শুক্রবার) ছাত্র-জনতাকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। কাল বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ দলটির ঘোষণা দেয়া হবে।

এদিকে, নতুন এই দলের ঘোষণাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে বেরিকেটসহ স্টেজ নির্মাণের কাজ চলছে। এরই পাশাপাশি নির্মাণ হচ্ছে ওয়াশরুম ও বিভিন্ন বুথ। আজ সন্ধ্যা থেকে এই কাজ পুরোদমে শুরু হবে বলেও জানা যায়।

আরও পড়ুন: এ বছরের শেষ দিকে নির্বাচন

জানা যায়, এ সময় ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। একই সাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

দেশে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহত পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। তার পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা