সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নির্বাচিত 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শরীয়তপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তিনি উক্ত পদে নির্বাচিত হন।

আরও পড়ুন: কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

এছাড়াও বিগত কয়েকটি নির্বাচনে অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, প্রচার সম্পাদক (২ বার), যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়ে ছিলেন। ঐসময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানাগেছে।

এদিকে, অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ সহ নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন‌।
অন্যদিকে, অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এব্যাপারে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ বলেন, আমি অতীতে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছি। এসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। ভালো কাজের মূল্যায়ন পাওয়ায় আমি অনেক আনন্দিত। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদে বিএনপি-গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৪ টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং ১ টি পদে গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৫ প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাড. মোঃ সিরাজুল হক আকন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি অ্যাড. ড. আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক অ্যাড. সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. এনামূল হক এনাম, অর্থ-সম্পাদক অ্যাড. মোঃ রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক অ্যাড. এইচ, এম লোকমান হোসাইন, অডিট-সম্পাদক অ্যাড. জাফর ইকবাল মাসুদ, অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন মোল্যা, অ্যাড. মোঃ মাহবুবুর রহমান স্বপন, অ্যাড. মোঃ জাকির হোসেন অলুকদার, অ্যাড. জয়নাল আবেদীন, অ্যাড. মুনিরা আক্তার।

অন্যদিকে, গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, লাইব্রেরী-সম্পাদক অ্যাড. মোঃ জাকির হুসাইন।
এতে নির্বাচন কমিশন ছিলেন, অ্যাড. মোঃ সিরাজুল হক আকন (প্রধান নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ রাশিদুল হাসান মাসুম। (অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ লুৎফর রহমান ঢালী (নির্বাচন কমিশনার), অ্যাড. মোঃ রুবায়েত আনোয়ার (নির্বাচন কমিশনার), অ্যাড, মোঃ মনোয়ার হোসেন (নির্বাচন কমিশনার)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা