ফাইল ছবি
লাইফস্টাইল

তৈলাক্ত ত্বক নিয়ে নাজেহাল?

লাইফস্টাইল ডেস্ক: তৈলাক্ত ত্বক মানেই নাক এবং কপাল জুড়ে তেলের খনি। গরমে ঘেমে ত্বক আর বেশি তৈলাক্ত হয়ে ওঠে। অনেক সময়ে মিশ্র ত্বকের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়।

সবার মনে প্রশ্ন থাকে, গরমে কী ভাবে নেবেন তৈলাক্ত ত্বকের যত্ন?

আরও পড়ুন: ঠান্ডা পানি কি ক্ষতিকর?

অনেকেই মনে করেন যত মুখ ধোয়া হবে, ততই ভাল। কিন্তু যত বেশি মুখ ধোবেন, ত্বকের প্রাকৃতিক তেল কমে যাবে, ততই ত্বক আরও বেশি করে তেল উৎপাদন করবে। দিনে দু’বার হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই যথেষ্ট।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন: ত্বকের আর্দ্রতা কমে গেলে তখনই আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক। তাই ত্বকের সঙ্গে মানানসই কোনও ময়েশ্চারাইজার মুখ ধোয়ার পর অবশ্যই লাগাবেন।

আরও পড়ুন: হলুদের উপকারিতা

ঠিক মেকআপ ব্যবহার করুন: যে ধরনের মেকআপ ব্যবহার করলে ত্বক চকচক করবে না, এমন জিনিস রাখুন মেকআপ ব্যাগে। এই সময়ে তাই যতটা পারবেন, হালকা মেকআপ করুন।

বাড়তি তেল নিয়ন্ত্রণ: নাক খুব বেশি তেলতেল করলে সেটা ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। তা হলে দেখবেন ত্বক অনেক বেশি সতেজ মনে হচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা