ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

পাকা ও মিষ্টি কাঁঠাল বোঝার কৌশল

লাইফস্টাইল ডেস্ক : বাজারে ফলের দোকানগুলো এখন বিভিন্ন ফলের মিষ্টি গন্ধে ক্রেতাদের আকৃষ্ট করছে। মধুমাসে পাওয়া যাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজসহ অনেক রসাল ফল। এ সময় বাজার থেকে রসাল ফল কাঁঠাল কিনেন অনেকে। তবে এই ফল আকারে বড় হওয়ায় অনেকেই পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে ভুল করেন। বিক্রেতার কথায় পাকা কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান। তবে কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই পাকা ও মিষ্টি কাঁঠাল বাছাই করতে পারবেন।

আরও পড়ুন : মশলা চায়ে জটিল রোগ মুক্তি

আসুন জেনে নিই পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার ৫ কৌশল-

* পাকা কাঁঠাল কেনার সময় সম্ভব হলে তা কেটে দেখে আনুন। যদিও বাইরের ফল দোকানিরা এভাবে কাঁঠাল বিক্রি করেন না। তবে অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে বিক্রি করা হয়।

এতে ক্রেতারা কাঁঠালের ভেতরের অংশ দেখে কিনতে পারেন। এভাবে কাঁঠাল কিনতে গেলে এর ভেতরের কোয়াগুলো নরম ও সতেজ আছে কি না তা দেখে কিনুন।

* পাকা কাঁঠাল চেনার আরও এক উপায় হলো এর গন্ধ পরীক্ষা করা। কাঁঠালের সুবাস অনেক তীব্র হয়। কাঁঠাল পাকা কি না তার এর গন্ধেই টের পাওয়া যায়। যদি কাঁঠাল থেকে সুগন্ধ বের না হয় তাহলে বুঝবেন সেটি এখনো পাকেনি।

আরও পড়ুন : ভালো ঘুমের জন্য যা করবেন

* কাঁঠাল পাকলে এর গায়ের রং উজ্জ্বল হলুদ হয়ে যায়। যদি দেখেন কাঁঠালের গায়ে গাঢ় রং, তাহলে বুঝবেন এতে আলাদা রং মাখানো হয়েছে।

* কাঁঠাল কেনার সময় খেয়াল রাখুন তা যেন অক্ষত থাকে। কাঁঠালের কোনো অংশে যদি বাড়তি চাপ লেগে নরম হয়ে যায় তাহলে তা কিনবেন না। বেশি নরম কিংবা তুলতুলে কাঁঠাল কেনা থেকে বিরত থাকুন। এমন কাঁঠালের ভেতরের কোয়াগুলোও বেশি নরম থাকে।

* গাছপাকা কাঁঠাল স্বাদ সবচেয়ে বেশি সুস্বাদু। তবে কাঁচা কাঁঠাল পেড়ে সংরক্ষণ করে পাকানো হলে তার স্বাদ অনেকটাই কমে যায়। যদি গাছপাকা কাঁঠাল কিনতে পারেন তাহলে বুঝবেন তা অবশ্যই পাকা ও মিষ্টি হবে। এ ধরনের কাঁঠাল পেলে কিনুন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা