সংগৃহীত ছবি
লাইফস্টাইল

অল্প বয়সে চুল পাকার কারণ

লাইফস্টাইল ডেস্ক: পাকা চুল এখন আর বয়স বেড়ে যাওয়ার লক্ষণ নয়। অল্প বয়সে চুল পাকতে শুরু করেছে অনেকেরই। চুল পাকতে শুরু করলে তা স্বাভাবিকভাবে কখনও কালো হয় না। তাছাড়া এক বার যদি চুল পাকতে শুরু করে খুব দ্রুত মাথার বাকি অংশের চুলও সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হওয়া জরুরি।

আরও পড়ুন : কখন আপনার বিরতির প্রয়োজন?

১) অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া: দিনের বেশিরভাগ সময় অফিসেই কাটে। এর ফলে পেট ভরাতে বাইরের খাবারই ভরসা। দিনের পর দিন বাইরের তেল-ঝাল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। আর এই অভ্যাস কম বয়সে চুলের অকালপক্কতারও কারণ। অতিরিক্ত পরিমাণে তেলজাতীয় মাছ, মাংস খেলে অল্প বয়সে চুলে পাক ধরার একটা প্রবণতা রয়েছে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার খাওয়া থেকে দূরে থাকাই ভালো।

২) অত্যধিক পরিমাণে মিষ্টি খাওয়া: মিষ্টির প্রতি প্রেম ওজন বাড়িয়ে দেয়। পাকা চুলের নেপথ্যেও কিন্তু মিষ্টি খাওয়ার প্রবণতা আছে। বয়সের আগে চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দিতে না চাইলে মিষ্টি খাওয়ায় কমাতে হবে। অল্প বয়সে চুল পাকার সমস্যা কমাতে মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

আরও পড়ুন : হাড় দুর্বলে পানীয়গুলো পান করুন

৩) মানসিক অবসাদ: ব্যস্ততম জীবনে মানসিক অবসাদ দৈনন্দিনের সঙ্গী। অফিসের চাপ, ব্যক্তিগত জীবনে নানা সমস্যা, সম্পর্কের জটিলতা লেগেই থাকে। সেখান থেকেই জন্ম নেয় অবসাদ। মানসিক অস্থিরতার কারণে কিন্তু পাক ধরতে পারে চুলে। সেই ঝুঁকি এড়াতে বরং মানসিক শান্তি বজায় রাখুন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা