সংগৃহীত ছবি
লাইফস্টাইল

কখন আপনার বিরতির প্রয়োজন?

লাইফস্টাইল ডেস্ক: জীবন একটা ঘূর্ণিঝড়। কাজ, সম্পর্ক, দায়িত্ব এবং আমাদের ডিভাইসের ক্রমাগত পিংপিংয়ের মধ্যে আমরা ক্রমাগত তলিয়ে যেতে থাকি। সবদিক সামলে চলা সম্ভব হয় না, কিন্তু একটা সময় বিশৃঙ্খলার মধ্যে ভেসে যাওয়া আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্রামকে অবহেলা করলে ক্ষতিকর কিছু হতে পারে, কিন্তু কীভাবে জানা যাবে কখন বিরতি প্রয়োজন? জানা যাক-

আরও পড়ুন : হাড় দুর্বলে পানীয়গুলো পান করুন

১) মনোযোগ দেওয়া কঠিন হলে: অসাধারণ স্মৃতিশক্তি যদি ধীরে ধীরে কমে যেতে থাকে তবে সেটি স্বাভাবিক মনে করে চুপ থাকবেন না। বরং এটি হতে পারে আপনার জন্য সতর্ক সংকেত। কাজে মনোযোগ দিতে না পারলে বুঝতে পারবেন আপনার বিরতি নেওয়ার সময় হয়েছে। মস্তিষ্ক সচল ও কার্যক্ষম রাখার জন্য প্রয়োজন পড়ে সুন্দর কিছু স্মৃতির। প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, সুন্দর কোনো স্থান থেকে ঘুরে আসুন। কাজে একেবারেই মনোযোগ দিতে না পারলে কাজ থেকে বিরতি নিন।

২) শক্তি না পেলে: আপনি কি নিজেকে দিনভর টেনে নিয়ে যাচ্ছেন? ক্লান্তি লাগলে ১ কাপ কফিতেই বিশ্রাম খুঁজছেন? এভাবে ধীরে ধীরে রুটিনের কাজগুলো করাও আপনার জন্য কঠিন হয়ে উঠবে। এই টানা ক্লান্তি আসলে গভীর ক্লান্তির সংকেত দেয়, শুধু শারীরিক নয়, মানসিকও। চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার অভ্যাস আসলে ক্লান্তি সৃষ্টি করে, যা আপনি প্রতিদিন অনুভব করেন। এ বিষয়ে সতর্ক থাকুন কারণ এটি দীর্ঘস্থায়ী হতে পারে।

৩) ছোটখাটো বিষয়ে বিরক্ত হলে: আগের সেই শান্ত স্বভাবের মানুষটিকে খুঁজে পাচ্ছেন না? ইদানিং খুব অল্পতেই বিরক্ত হয়ে যান? এটি আসলে একটি সতর্ক সংকেত। আপনার মন ও শরীর বিশ্রাম চাইছে। কিছুটা বিরতি চাইছে। তাই অল্পতেই মেজাজ হারাচ্ছেন। তাই বিরতি নিন।এতে শরীর ও মন অনেকটাই চাঙ্গা হবে। বিরক্তিভাবও কেটে যাবে।

আরও পড়ুন : ভেজিটেবল মুঠো কাবাব তৈরির রেসিপি

৪) আবেগ নিয়ন্ত্রণে না থাকলে: ইদানিং একটুতেই আবেগাক্রান্ত হয়ে যাচ্ছেন? আবেগ ধরে রাখা মুশকিল হয়ে গেলে বুঝবেন আপনার সব ধরনের কাজ দিয়ে কয়েকটা দিন বিরতি প্রয়োজন। বন্ধু-পরিজনদের সঙ্গে সময় কাটান। পছন্দের খাবার খান, দূরে কোথাও বেড়িয়ে আসুন। আপনার আবেগের আধিপত্য নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আর যখন তখন চিৎকার করে কান্না করতে ইচ্ছা করবে না।

৫) হতাশা ভর করলে: কী এমন বিষয় যা আপনার পৃথিবীকে ধূসর করে দিলো? হতাশায় নিজেকে ডুবে যেতে দেবেন না। হতাশা কখনো আলোর পথ দেখায় না। আপনার খুব বেশি হতাশ লাগতে শুরু করে তবে সবকিছু থেকে ছুটি নিন কয়েক দিনের জন্য। নিজের মতো করে সময় কাটান। যা যা করতে ভালোলাগে, তাই করুন। কয়েকটি দিন বিরতি পেলেই সব হতাশা দূর হয়ে যাবে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা