লাইফস্টাইল

অতিরিক্ত কফি পানে যে বিপদ

লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক না দিলে ঘুমের রেশ যেন কাটতেই চায় না। সারাদিনে কয়েকবার কফি পান করা হয়। কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে চা বা কফি না খেলে চাঙ্গা ভাবটা আসে না।

আরও পড়ুন : কুমড়ার বড়ির ঝোলের রেসিপি

কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন মোটেই বলা যাবে না। মানসিক চাপ দূরে রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত-কফির গুণ নিয়ে বলা বাহুল্য। কিন্তু মাত্রাতিরিক্ত কফি খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত ইচ্ছে কফি খাওয়া যায় না। কফির প্রধান উপাদান হলো ক্যাফেইন। কফির উপকারিতা পেতে, সঠিক পরিমাণে খেতে হবে। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৪০০ মিলিগ্রাম পর্যন্ত কফি খেতে পারেন। প্রায় ৭০-১৪০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে এক কাপ কফিতে। কফি খাওয়ার সময় এই পরিমাণটা ভুলে গেলে চলবে না। দিনে ৪-৫ কাপের বেশি কফি না খাওয়াই ভালো।

আরও পড়ুন : শীতে যে ৫ মসলা খাবেন

প্রয়োজনের অতিরিক্ত কফি খেলে যে সমস্যা গুলো হতে পারে-

১) বেশি কফি খেলে তার প্রতি আসক্তি তৈরি হয়ে যায়।মানসিক অবসাদ আসতে পারে।

২) হৃদযন্ত্রে ক্যাফেইনের প্রভাব পড়ে । এর প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যায়। এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না।

৩) যারা প্রচুর পরিমাণে কফি খান, তাদের অনেকের ঘুমের সমস্যা দেখা দেয় । ফলে মস্তিষ্কের কাজও ব্যাহত হয়। ঘুমের ঘাটতি অন্যান্য আরও অনেক শারীরিক সমস্যা ডেকে আনে। তাই সুস্থ থাকতে কফি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা