ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোমর ও পিঠ ব্যথা থেকে মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক : দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা টানা চেয়ারে বসে কাজ করলে পিঠ ও কোমরে ব্যথা হতে পারে। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস না থাকলে এ ব্যথা মারাত্মক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন : গাছপাকা আম চেনার উপায়

আবার কখনো ভুলভাবে শোয়ার কারণে ঘাড়ে ও পিঠে ব্যথা হয়। নিয়মিত কিছু ব্যায়াম করলে মেরুদণ্ডের এ ধরনের ব্যথাকে বশে রাখা যায়।

ব্যায়ামগুলো জেনে নিন-

(১) ব্যাক এক্সটেনশন : প্রথমে মাটিতে পাতা ম্যাটের ওপর শুয়ে পড়ুন। তারপর ২ হাত মাথার দুপাশে তুলে রাখুন। এবার কোমরে ভর দিয়ে হাত থেকে দেহের উপরিভাগ তুলে ধরার চেষ্টা করুন। এ অবস্থায় থাকুন কয়েক সেকেন্ড। এরপর আবার রেস্টিং পজিশনে চলে যান। ৫-১০ বার এভাবে ব্যায়াম করুন।

(২) স্পাইন টুইস্ট নিলিং : ম্যাটের উপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে হাতের তালু এবং হাঁটুর ওপর ভর দিয়ে থাকুন। খেয়াল রাখুন হাত যেন কাঁধের সমান্তরালে থাকে এবং উরু থাকবে কোমরের সমান্তরালে। এবার এক হাত উপর দিকে ও অন্য হাত গলার সামনে দিয়ে বাড়িয়ে দিন। ব্যথার তীব্রতা বুঝে ধীরে ধীরে কোমর থেকে দেহের উপরিভাগ বাঁকিয়ে রাখুন। এ অবস্থায় কয়েক সেকেন্ড থাকুন। ৫-১০ বার এভাবে করুন।

আরও পড়ুন : পাকা ও মিষ্টি কাঁঠাল বোঝার কৌশল

(৩) স্পাইন টুইস্ট রোল : প্রথমে ম্যাটের ওপর শুয়ে পড়ুন। এবার ২ হাত দুপাশে ছড়িয়ে রাখুন। এরপর হাঁটু ভাজ করে কোমরের নিচের অংশ থেকে বাঁকিয়ে এক পাশে রাখুন। যে পাশে পা রাখবেন, দেহের উপরিভাগ থাকবে তার উল্টোদিকে। অর্থাৎ পা যদি ডান দিকে থাকে, শরীরের ওপরের ভাগ থাকবে বাম দিকে। এভাবে অন্য পায়েও করুন।

(৪) ইড বেন্ড রোল : প্রথমে এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসুন। এরপর এক পাশে ফিরে যান। অন্য পা ছড়িয়ে রাখুন। এবার ২ হাতে একটি তোয়ালের দুই প্রান্ত শক্ত করে ধরে মাথার ওপর তুলুন। যে পা মুড়ে রেখেছেন, ধীরে ধীরে কোমর থেকে শরীরের উপরিভাগ সেদিকে বাঁকাতে চেষ্টা করুন। এ অবস্থায় থাকুন ১০ সেকেন্ড। আবার অন্য পাশটিতে একইভাবে এ ভঙ্গিতে করার চেষ্টা করুন।

খবর : আনন্দবাজার

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা