ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

যেসব ভুলে চুল পড়া বাড়ে

লাইফস্টাইল ডেস্ক: নিজের বিভিন্ন ভুলের কারণেই বাড়তে পারে চুল পড়ার পরিমাণ। আপনি হয়তো জানেনও না, আপনার প্রতিদিনের ছোট ছোট ভুলের কারণে চুল পড়ে যাচ্ছে।

আরও পড়ুন: ঠান্ডা পানির উপকারিতা

এসব সমাধান জানার আগে জানতে হবে সমস্যার কারণ। সেখান থেকেই সহজে সমাধান খুঁজে পাবেন।

খেয়াল করে দেখুন, এই ভুলগুলো আপনিও করছেন কি না-

(১) নানা ধরনের উপকরণের কারণে:

চুল ভালো রাখার জন্য অবশ্যই নিয়মিত যত্ন নিন। যখনই যেটা ভালো মনে হয়, সেটাই চুলে ব্যবহার করলে আর চুলের সৌন্দর্য দেখতে হবে না।

চুল এমনিতেই সংবেদনশীল। তাতে যা ইচ্ছা তাই ব্যবহার করলে গুচ্ছ গুচ্ছ চুল পড়তে শুরু করবে। তাই আপনার চুলের জন্য কোন উপাদান মানানসই আর কোনটা নয়, তা জানতে হবে। এভাবে বুঝে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।

আরও পড়ুন: হিমোগ্লোবিন বাড়ে যেসব খাবারে

(২) খাবারের কারণে:

খাবারের একটি বড় প্রভাব পড়ে আমাদের ত্বক ও চুলে। আমরা প্রতিদিন যেসব খাবার খাই, তার ওপর নির্ভর করে চুল কতটা ভালো থাকবে। অনেকসময় খাওয়ার ভুলের কারণে চুল পড়া বাড়তে পারে।

প্রতিদিন যদি ডুবো তেলে ভাজা, অতিরিক্ত মসলাদার বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, তাহলে তা বাড়িয়ে দেবে স্ট্রেস। এ কারণে চুল পড়াও বাড়বে।

আরও পড়ুন: সম্পর্কে এড়িয়ে চলুন ৫ ভুল

(৩) ভুলভাবে চুল পরিষ্কার করার অভ্যাসে:

নিয়মিত চুল পরিষ্কার করা ভালো। তবে যদি চুল পরিষ্কার করার সময় খুব তাড়াহুড়ো করেন, তাহলে হতে পারে সমস্যা।

মাথার ময়লা পরিষ্কার করার জন্য আপনাকে সময় নিয়ে পরিষ্কার করতে হবে, নয়তো ময়লা দূর হবে না। এতে স্ক্যাল্পে ময়লা জমে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। তাই চুল পরিষ্কারের সময় তাড়াহুড়ো না করাই ভালো।

আরও পড়ুন: সুস্থতার জন্য সকালে ৫ খাবার

এই অভ্যাসগুলোর কারণে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। এমনকি চুল উঠতে উঠতে একটা সময় টাকও পড়তে পারে। মাথা ভর্তি চুল ধরে রাখতে চাইলে এই ৩টি অভ্যাস ছাড়তে হবে। এতে চুল পড়ার পরিমাণ অনেকটাই কমে আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা