ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ব্যথানাশক যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে আমরা প্রায় সবাই শরীরে কিছু না কিছু ব্যথা অনুভব করি। যেমন- তীব্র দাঁতের ব্যথা, পিরিয়ডের সময় ক্র্যাম্প, জয়েন্টে ব্যথা বা মাথাব্যথা ইত্যাদি।

আরও পড়ুন : ভিটামিন ডি এর অভাব পূরণে ৫ খাবার

অস্বস্তিদায়ক এসব ব্যথা কখনো কখনো আরও বেশি কঠিন হয়ে ওঠে। এ ধরনের সমস্যায় অনেকেই পেইনকিলার গ্রহণ করে থাকেন। এতে সাময়িক মুক্তি মিললেও দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। এছাড়া সম্পূর্ণরূপে ওষুধের ওপর নির্ভরশীল হওয়া উচিতও নয়।

শরীরের এসব ব্যথা দূর করার জন্য প্রচুর খাবার রয়েছে। এগুলো ওষুধের মতো দ্রুত কাজ না করলেও স্বাস্থ্যকর এবং দীর্ঘমেয়াদে উপকারী।

আরও পড়ুন : চোখ ভালো রাখতে ৩ ফল

জেনে নিন এমন ৫ খাবার সম্পর্কে, যেগুলো আপনার রান্নাঘরেই রয়েছে এবং যেগুলো প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে-

(১) হলুদ : হলুদ একটি আশ্চর্য মসলা হিসাবে বিবেচিত হয়। খাবারে আকর্ষণীয় হলুদ রঙ যোগ করা ছাড়াও এটি স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকার করে। ছোটবেলায় কোনোভাবে আঘাত পেলে বড়রা হলুদ ব্যবহারের পরামর্শ দিতেন। এর কারণ এই মসলার রয়েছে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য এবং এটি জয়েন্টের ব্যথা উপশমে বিশেষভাবে কাজ করে।

আরও পড়ুন : আম দিয়ে রূপচর্চা

(২) আদা : আমরা প্রতিদিন ব্যবহার করি, এমন সাধারণ মসলা হলো আদা। হলুদের মতোই এটিও প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ , যা প্রাকৃতিকভাবে ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এটি পেশীর ব্যথা এবং তীব্র মাথাব্যথা নিরাময়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুসারে, আদা পিরিয়ডের ব্যথা উপশমেও সাহায্য করে। তাই ১ কাপ আদা চা তৈরি করুন এবং ব্যথাকে বিদায় জানান।

আরও পড়ুন : ওজন কমাতে যা করা যাবে না

(৩) লবঙ্গ : লবঙ্গে রয়েছে ইউজেনল নামক একটি উপাদান, যা প্রাকৃতিকভাবে দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। আপনি যদি দাঁতের ব্যথা বা মাড়ি-সম্পর্কিত সমস্যার সাথে লড়াই করেন, তাহলে সাথে আপনার ত্রাণকর্তা! এ কারণেই আপনি অনেক টুথপেস্টেও উপাদান হিসেবে লবঙ্গ খুঁজে পাবেন। দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে কিছু সাথে চিবিয়ে খেতে পারেন। এতে ব্যথা উপশম হবে।

(৪) চেরি : চেরি গ্রীষ্মকালের ফলগুলোর মধ্যে একটি। এটি বিদেশি ফল হলেও দুর্লভ নয়। চেরি ফলও চমৎকার ব্যথা উপশমকারী। এটি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ এবং এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে।

আরও পড়ুন : মাছের মাথা খেলে কি বুদ্ধি বাড়ে?

এক গবেষণায় দেখা গেছে, এই ফল পেশী সংক্রান্ত ব্যথার চিকিৎসায় বিশেষভাবে কার্যকর। তাই ব্যথা উপশমে চেরি রাখুন খাবারের তালিকায়। চেরির তৈরি জুসও খেতে পারেন।

(৫) পুদিনা : পুদিনার থেরাপিউটিক বৈশিষ্ট্যের কারণে আমরা সতেজ অনুভব করি। এটি আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে এবং মাথাব্যথা থেকে মুক্তি দিতে পারে। পুদিনা থেকে উপকৃত হওয়ার একটি দুর্দান্ত উপায় হলো, পুদিনার চা তৈরি করে খাওয়া। সেই সাথে এটি দাঁত ব্যথা এবং পেশী ব্যথা থেকে মুক্তি দিতেও কাজ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা