ছবি: সান নিউজ
শিক্ষা

ইবিতে বিজয় দিবসের খাবার মূল্যে বৈষম্য, শিক্ষার্থীদের ক্ষোভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল হলে বিজয় দিবস উপলক্ষে খাবারের টোকেনে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভিন্ন মূল্য নির্ধারণ করায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) লালন শাহ হলের নোটিশ অনুযায়ী বিজয় দিবসের বিশেষ খাবারের টোকেনের মূল্য নির্ধারণ করা হয়েছে— আবাসিকদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিকদের জন্য ১০০ টাকা।

শিক্ষার্থীরা বলছেন, অনাবাসিকদের বেশি টাকা নির্ধারণ করা অন্যায্য এবং এটি নতুন করে বৈষম্যের সৃষ্টি করছে। তারা অবিলম্বে টোকেনের মূল্য একীভূত করার দাবি জানিয়েছেন।

ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ ফেসবুক পোস্টে লেখেন, “যেই বৈষম্যের জন্য এত প্রাণ গেলো, তার পরও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৈষম্য চলছে। প্রশাসনের নিকট অনুরোধ— বিজয় দিবসের খাবারের টোকেনের মূল্য সংশোধন করে আবাসিক-অনাবাসিক সবার জন্য সমান মূল্য নির্ধারণ করুন।”

তিনি আরও বলেন, “অনাবাসিক শিক্ষার্থীরাও সমানভাবে বিশ্ববিদ্যালয়ের অংশ। যারা আবাসিক হওয়ার সুযোগ পাননি, তারা কেন বেশি মূল্য দেবেন? প্রশাসন দ্রুত সিদ্ধান্ত বদলে সব হলে সমান মূল্য নিশ্চিত না করলে এর ফল ভালো হবে না।”

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “গতবারের থেকে জিনিসপত্রের দাম তো আর কমেনি। সেই হিসেবে মূল্য বাড়ানো যেত, কিন্তু আমি বাড়াতে দেইনি। প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে একমতের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ফিস্টের মূল্য আবাসিক-অনাবাসিকদের জন্য লেভেল করা আসলে এখন সম্ভব না। তাছাড়া এটা গত বছরের ন্যায় হয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা