ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
জাতিগত সহিংসতায় জর্জরিত মণিপুরে

জনতার সামনে দুই নারীকে যৌন নির্যাতন!

আন্তর্জাতিক প্রতিনিধি: ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে এবার উন্মত্ত জনতা রাস্তার ওপর নারীর পোশাক ছিঁড়ে নগ্ন করে ঘুরিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি, আক্রান্ত দুই নারীকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে বন্দুক হামলা, হতাহত ৯

বুধবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ‘প্রমাণ’ বলে দাবি করে কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভারতজুড়ে নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবি ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মণিপুর সফররত তৃণমূল প্রতিনিধি দল থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরের ওই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মণিপুর সফররত তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘নারীদের উপর অত্যাচারের অভিযোগ আমাদের নজরে এসেছে। সংসদের অধিবেশনে আমরা বিষয়টি তুলব।’

আরও পড়ুন: পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১১

তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মণিপুরের রক্ত জমাট বেঁধে যাওয়া সেই দৃশ্য। যেখানে দুই নারীকে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের উপর এক দল পুরুষ যৌন নির্যাতন করছে।’ এর পরেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সহিংসতার অভিযোগ দেখতে আসা বিজেপির ‘তথ্যানুসন্ধানী দল’ এবং ‘নারী প্রতিনিধি দল’ পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

ওই টুইটে লেখা হয়েছে, ‘মণিপুরে তথ্যানুসন্ধানী দল এবং কমিশন পাঠানো কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী এখনো চুপ কেন?’

মণিপুর সফররত তৃণমূলের প্রতিনিধি দলের নেতা, রাজ্যসভা এমপি ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘প্রধানমন্ত্রীকে সংসদে আমরা বলব, ‘মন কি বাত’ অনেক হয়েছে, এ বার ‘মণিপুর কি বাত’ বলুন।’

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

অপরদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় ভাবধারা আক্রান্ত।’ এই পরিস্থিতিতে ২৬ দলের নবগঠিত বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ চুপ করে থাকবে না বলে জানান তিনি।

বিভিন্ন সূত্রের দাবি, বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি গত ৪ মে তোলা। থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরের ওই দুই মহিলার উপর হামলা হয় বলে অভিযোগ। যদিও একটি সংগঠনের দাবি, ঘটনাটি কঙ্গকপি জেলার।

এই ঘটনায় পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

আরও পড়ুন: ভারতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি টুইটারে লিখেছেন, 'দুই নারীর উপর ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা করছি। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সাথে কথা হয়েছে। তদন্ত চলছে। প্রতিশ্রুতি দিচ্ছি ঘটনার ন্যায়বিচার হবে।'

অপহরণ, বিবস্ত্র করে হাঁটানো, গণধর্ষণ এবং হত্যার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান মণিপুর পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলের ওই বিজেপি শাসিত রাজ্যে।

মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাই কোর্ট। এর পরেই কুকি, জো-সহ বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে। আর ওই ঘটনা থেকেই সহিংসতার সূচনা হয় সেখানে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

মণিপুরে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষের মৃত্যু এবং ৫০ হাজারের বেশি গৃহহীন হয়েছেন। এই পরিস্থিতিতে রাহুল বুধবার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নীরবতা এবং নিষ্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছে।’

প্রসঙ্গত, গত জুন মাসে মণিপুরে সহিংসতায় ঘরছাড়াদের ত্রাণশিবিরগুলো পরিদর্শন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন রাহুল।

অপরদিকে, নারীদের উপর হামলার নিন্দা করে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বুধবার টুইটারে লেখেন, ‘‘মণিপুরে শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদের সকলকে এক কণ্ঠে সহিংসতার নিন্দা জানাতে হবে।’’

২০০৭ সালে উত্তর-পূর্বাঞ্চলের আরো এক রাজ্য আসামে একটি বিক্ষোভ সমাবেশ ঘিরে জাতিগত সংঘর্ষের ঘটনার সময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লক্ষ্মী ওরাং নামে এক আদিবাসী নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছিল। ফের ওই স্মৃতি উস্কে দিলো মণিপুর। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা