আন্তর্জাতিক

ফের ঝাড়ু হাতে প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে দলিত সম্প্রদায়ের সঙ্গে ফের ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) দলিতদের সঙ্গে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তিনি।

সম্প্রতি রাজ্যটিতে কৃষকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। তাকে রাখা হয়েছিল একটি গেস্ট হাউসে।

আটকের পর ওই গেস্ট হাউসে প্রিয়াঙ্কার ঘর ঝাড়ু দেওয়ার একটি ছবি প্রকাশিত হয়। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে মন্তব্য করে বলেন, ‘জনগণ তাদের এ ধরনের কাজের উপযোগী মনে করে।’

আদিত্যনাথের এমন মন্তব্যের পরে গতকাল দলিত সম্প্রদায়ের এলাকায় ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন প্রিয়াঙ্কা। এ কাজ আত্মমর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে টুইটও করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, বাল্মীকি মন্দিরগুলোয় পরিচ্ছন্নতা অভিযানে নামবেন তার দলের সদস্যরা।

আদিত্যনাথের মন্তব্যের বিষয়ে প্রিয়াঙ্কা দলিত শ্রেণির মানুষের উদ্দেশে বলেন, ‘তিনি ওই কথা বলে শুধু আমাকে অপমান করেননি; পরিচ্ছন্নতার কাজে জড়িত কোটি কোটি দলিত ভাইবোনকেও অপমান করেছেন।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে এখানে এসেছি। আর যোগীজিকে এটাও জানাতে এসেছি যে ঝাড়ু হাতে কাজ করাও আত্মমর্যাদার।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা