সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে ৮৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের হথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৭ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন, নিহত ৩৯

মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পদদলনের ঘটনা ঘটে একটি প্রার্থনা সভায়। স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাস এবং ট্যাম্পুতে করে অনেকের নিথর দেহ নিয়ে আসা হয়েছে। ওই সময় তাদের আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন।

আরও পড়ুন : প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ল বেরিল

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কীভাবে ভয়াবহ এই পদদলনের ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

ইটাহর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উমেশ কুমার ত্রিপাথী জানান, “আমরা ৮৭টি মরদেহ পেয়েছি। আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনেছি প্রার্থনা সভার সময় পদদলনের ঘটনা ঘটেছে। কিন্তু বিস্তারিত এখনো কিছু জানি না।”

আরও পড়ুন : তুরস্কে বিস্ফোরণে নিহত ৬

ইটাহর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার বলেছেন, নিহতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। পদদলনের এই ঘটনা ঘটে সিকান্দ্র রাও থানার অন্তর্গত একটি গ্রামে।

তিনি আরও জানান, “এখন পর্যন্ত ৮৭টি মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা