সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ৪৩

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টাইম অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশংকাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ।

আইডিএফ আরও বলেন, ড্রোন হামলার পাশাপাশি বেইট হিলেল এলাকায় একটি ভারী রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে, এতে হতাহতের কোনো ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।

হিজবুল্লাহ জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ইরানে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হামলাগুলো সীমিত আকারে থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ।

ইসরায়েল হুমকি দিয়ে বলছে, হিজবুল্লাহ কূটনৈতিক সমাধানে না পৌঁছালে তারা লেবাননে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করবে।

যুদ্ধের শঙ্কায় ইতিমধ্যে ৭টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ডসহ আরও ৫টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা