সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৭,৯০০ জন। এছাড়াও গত বছরের অক্টোবর হতে চলা এই হামলায় আহত হয়েছেন প্রায় (৮৭,০০০) ফিলিস্তিনি।

আরও পড়ুন: ৭ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

রোববার (৩০ জুন) ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলায় ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৭,৮৭৭ জনে পৌঁছেছে। রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় ১ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৮৬,৯৬৯ জন ব্যক্তিও আহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০

মন্ত্রণালয় জানান, বিগত ২৪ ঘণ্টায় ৩টি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাকাণ্ডে ৪৩ জন নিহত এবং আরও ১১১ জন আহত হয়েছে। এ সময় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। এর কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

উল্লেখ্য, গত (৭ অক্টোবর) হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে।

এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: ইরানে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা

ইসরায়েলি আক্রমণের ফলে গাজা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এ সময় জাতিসংঘের মতে, ইসরায়েলের এই বর্বরত আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

এছাড়াও অবরুদ্ধ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা