সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন ‘রান-অফ’ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে।

আরও পড়ুন: নেপালে ভূমিধস, নিহত ৯

রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪০ ভোট। পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহিত ভোটের ৪২.৫৪ শতাংশ পেয়েছেন।

নির্বাচনের বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি পেয়েছেন যথাক্রমে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৪০ ভোট এবং ২ লাখ ৬ হাজার ৩৯৭ ভোট।

আরও পড়ুন: ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ১৩

অন্যদিকে শুক্রবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজেশকিয়ান শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ ২ প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুলাই দ্বিতীয় দফা ভোটগ্রহণের তারিখ আগে থেকেই নির্ধারিত রয়েছে।

সাঈদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান ২য় পর্বের ভোটের জন্য তাদের নির্বাচনি প্রচার শুরু করে দিয়েছেন। ইরানের নির্বাচনি আইন অনুযায়ী, প্রথম পর্বের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার মুহূর্ত থেকে শীর্ষ দুই প্রার্থী তাদের প্রচারাভিযান শুরু করতে পারবেন এবং এ প্রচার চলবে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা