সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : পেরুতে শক্তিশালী ভূমিকম্প

শুক্রবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার ভোররাত পৌনে চারটায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন।

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরের ছাদ ধস, নিহত ১

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে একটি মিনি বাস পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দিলে ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

আরও পড়ুন : ইরানে নির্বাচন আজ

নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানা না গেলেও প্রতিবেদনে দাবি করা হয়, মিনি বাসের চালক গাড়ি চালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা