সংগৃহীত
আন্তর্জাতিক

ফের ধর্মঘটে ইংল্যান্ডের ডাক্তাররা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোষণা অনুসারে, আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় নির্বাচন হবে যুক্তরাজ্যে। এই নির্বাচনের আবহের মধ্যেই ফের ধর্মঘট ডেকেছেন দেশটির ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন: লেবাননে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র-জার্মানি

সাম্প্রতি ১ প্রতিবেবেদনে এএফপি জানায়, চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ড শাখার আওতাভুক্ত বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এ ঘোষণা অনুযায়ী, বিশেষজ্ঞ বা কনসালটেন্ট পর্যায়ের নিচে থাকা সকল চিকিৎসক আগামী ৫ দিন তাদের পেশাগত দায়িত্ব পালন হতে বিরত থাকবেন।

চিকিৎসক নেতারা জানায়, চিকিৎসকদের যৌক্তিক বেতন-ভাতার দাবিতে বিগত ১৮ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকরা। এরই ধারাবাহিকতাতেই ঘোষণা করা হয়েছে এ কর্মসূচি।

আরও পড়ুন: হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের জেল

করোনার মহামারির পর থেকেই মূল্যস্ফীতি শুরু হয়েছে দেশে। এতে খাদ্য, আবাসন, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে। তবে এই অনুপাতে দেশে জুনিয়র চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধি করেনি সরকার।

এর ফলে ব্যাপক অর্থনৈতিক চাপে থাকা এ সকল চিকিৎসকরা মূল বেতনের ৩৫ শতাংশ বৃদ্ধির দাবিতে ২০২২ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। এর মধ্যে সরকারের সাথে তাদের কয়েক বার আলোচনা হয়েছে।তবে এই কমত্যে পৌঁছাতে পারেনি কেও।

অপরদিকে চিকিৎসকদের এই টানা আন্দোলন কর্মসূচির জেরে ভুক্তভোগী হচ্ছেন দেশটির সাধারণ জনগণ। সাধারণ অসুখ বা শারীরিক সমস্যায় আক্রান্তদের-ক্যানসারের রোগীরাও যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ জনগণরা। এতে সার্জারির রোগীদেরও চিকিৎসা সময়মতো হচ্ছে না।

আরও পড়ুন: মমতার অভিযোগ সঠিক নয়

চিকিৎসক নেতারা আরও জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাক যদি তাদের এই দাবির প্রতি আন্তরিক হয় এবং আলোচনার টেবিলে আসনে, তাহলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই পর্যন্ত এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে বিরোধী দল লেবার পার্টির মুখপাত্র ওয়েস স্ট্রিটিং এই প্রসঙ্গে এএফপিকে জানান, দেশের জুনিয়র চিকিৎসকদের বেতন ৩৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের সাথে তারাও একমত নন, কিন্তু দাবিকে ১টি যৌক্তিক পর্যায়ে আনতে তারা চিকিৎসকদের সাথে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী তারা।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা