সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টায় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হয়েছে। তবে এই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। এছাড়া অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে তীব্র গরমে ৫ শতাধিক মৃত্যু

বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : কেনিয়ায় কর বিরোধী বিক্ষোভে নিহত ২২

এদিকে সরকারের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। একইসঙ্গে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট লা পাজ শহরের সেন্ট্রাল প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হয়। এখানেই প্রেসিডেন্ট প্রাসাদ এবং দেশটির কংগ্রেসের ভবন অবস্থিত।

আরও পড়ুন : পাকিস্তানে ৯ জনকে গুলি করে হত্যা

প্রেসিডেন্ট আর্স তার প্রাসাদের ভেতর থেকে সেসময় জানান, আজ দেশটি একটি অভ্যুত্থানের চেষ্টার মুখোমুখি হচ্ছে। আজ দেশটি আবারও এমন স্বার্থের মুখোমুখি হয়েছে যেটাতে বলিভিয়ার গণতন্ত্রকে ছোট করা হয়।

এসময় প্রাসাদের বাইরে সশস্ত্র সৈন্যরা অবস্থান করছিল। তিনি বলেন, ‘বলিভিয়ার জনগণকে আজ আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রের পক্ষে অভ্যুত্থানের বিরুদ্ধে বলিভিয়ার জনগণকে সংগঠিত করা প্রয়োজন আমাদের।’

এর কয়েক ঘণ্টা পরে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সৈন্যদের ওই স্কোয়ার থেকে সরে যেতে দেখে এবং পুলিশ ওই প্লাজার নিয়ন্ত্রণ নেয়। বলিভিয়ার কর্তৃপক্ষ পরে জেনারেল জুনিগাকে গ্রেফতার করে এবং তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : গাজায় নিহত বেড়ে ৩৭,৬৫৮

এরপর প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে জোসে উইলসন সানচেজকে সামরিক কমান্ডার হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট আর্স। পরে নতুন এই কমান্ডার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

সানচেজ বলেন, ‘আমি আদেশ দিচ্ছি, রাস্তায় জড়ো হওয়া সমস্ত সেনা তাদের ইউনিটে ফিরে যাবে। আমরা অনুরোধ করছি, আমাদের সৈন্যদের রক্ত ​​যেন না ঝরে।’

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছেও দেশটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা