সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ৯ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চার শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন : গাজায় নিহত বেড়ে ৩৭,৬৫৮

মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পেশোয়ারের বাদাবের গ্রামে একটি বাড়িতে সশস্ত্র লোকদের হাতে একই পরিবারের অন্তত ৯ জন সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। ভয়ঙ্কর এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : ভারতে নতুন স্পিকার ওম বিড়লা

জিও নিউজ জানিয়েছে, নৃশংস এই ঘটনায় বাদাবের থানার পাশে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে ৪ নারী ও ৪ শিশুসহ ৯ জন নিহত হয় এবং অন্য আরও কয়েকজন আহত হয়।

পুলিশ কর্মকর্তারা তাদের প্রাথমিক বিবৃতিতে জানায়, দুই পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (এসএসপি) অপারেশনস কাশিফ জুলফিকার এই বিবৃতিটির বিরোধিতা করে বলেছেন, উভয় পক্ষের মধ্যে আপাতদৃষ্টিতে কোনও আর্থিক বিরোধ ছিল না।

আরও পড়ুন : হানিয়া পরিবারের ১০ সদস্যসহ ২৮ জনকে হত্যা

তিনি আরও জানান, সশস্ত্র হামলার পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের ধরতে ২টি টিম গঠন করা হয়েছে। উদ্ধারকারী দল ময়নাতদন্তের জন্য নিহতদের লাশগুলোকে হাসপাতালে নিয়ে গেছে।

আহত নারীদের একজনকে চিকিৎসার জন্য পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খালি খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করে মামলা দায়ের করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা