সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় নিহত বেড়ে ৩৭,৭৭৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার শুজাইয়া এলাকায় এবার নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামাস এ হামলাকে ‘পূর্ণ-মাত্রার যুদ্ধপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন : ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ১৩

গাজার সিভিল ডিফেন্স জানায়, বৃহস্পতি ও শুক্রবার গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভয়াবহ ওই হামলা চলতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৭৭৫ জনে ঠেকেছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২৯ জনে।

আরও পড়ুন : পেরুতে শক্তিশালী ভূমিকম্প

এদিকে এর আগে কয়েকবার শুজাইয়া এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর, বৃহস্পতিবার ফের ওই এলাকার অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন।

ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি বলেছে, গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই, যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেন।

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরের ছাদ ধস, নিহত ১

আল-জাজিরার বলছে, শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন, তখন সেখানেও হামলা চালায় ইসরাইলি সেনারা। এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিকদের ওপর আবার বিমান হামলা চালায় বর্বর সেনারা।

এদিকে শুজাইয়া এলাকার পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নূহ আশ-শারনুবি। তিনি জানান, গত আট মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা