আন্তর্জাতিক

তাইওয়ানের সঙ্গে চীনের পুনর্মিলনের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক: এক বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন হবে। চীন অবশ্যই তা করবে। তাইওয়ানের সাথে পুনর্মিলন অবশ্যই হবে। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১১০তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চীন-তাইওয়ানের সামরিক উত্তেজনার মধ্যেই শনিবার শি জিনপিং বলেন, এক দেশ-দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চাই। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে। তাইওয়ানের স্বাধীনতা চাওয়া একত্রীকরণে এবং জাতীয় পুনরুজ্জীবনের জন্য সবচেয়ে বড় বাধা মনে করেন চীনা প্রেসিডেন্ট।

শি আরও বলেন, যারা নিজেদের ঐতিহ্য ভুলে মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করে তাদের প্রচেষ্টা কাজে আসবে না।

তবে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, এক দেশে দুই নীতি প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তাইওয়ানের জনমত খুবই স্পষ্ট। এছাড়া বেইজিংকে তাইওয়ান ভূখণ্ডেঅনুপ্রবেশ,হয়রানি ও ধ্বংসের উত্তেজনাকর পদক্ষেপ পরিত্যাগের আহ্বান জানানো হয়েছে।

তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে। সম্প্রতি তাইওয়ানের এয়ার ডিফেন্স জোন এলাকায় একাধিকবার চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেছে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা