সারাদেশ
আশুলিয়ার কারখানা পরিদর্শন

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

সাভার (ঢাকা) প্রতিনিধি

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার আশা করছে নিম্নতম মজুরি বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনা ও তথ্য সংগ্রহ শেষে দ্রুত মজুরি নির্ধারণ করে আগামী ডিসেম্বর থেকে তা কার্যকরের প্রত্যাশা করছে বোর্ড। এ লক্ষ্যে শনিবার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা পরিদর্শন করে শ্রমিকদের বেতন, পারিবারিক ব্যয়, কর্মপরিবেশ ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছে বোর্ডের প্রতিনিধি দল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস কোং লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। পরিদর্শন শেষে প্রতিনিধি দল আশুলিয়ার কাইছাবাড়ি রোডের সম্ভার পাম্প এলাকার ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড পরিদর্শনে যান।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাকশিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত। শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের পাশাপাশি এ শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে। কোনোভাবেই এ খাত ক্ষতিগ্রস্ত হোক, তা তাঁরা চান না।

তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ মজুরি নির্ধারণের প্রস্তাব দেবে বলে আশা করছেন তাঁরা। তবে কেউ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী বোর্ডের নিজস্ব প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন ও পরিবারের সদস্যসংখ্যাসহ জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে মালিকপক্ষের সমস্যা ও সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় রাখা হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। মালিকপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি।

তিনি আরও বলেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার সুযোগ থাকলেও শ্রমিক ও মালিক উভয় পক্ষই দ্রুত মজুরি নির্ধারণে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো সামনে আসে। রাষ্ট্র তাঁদের এই অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে বিভ্রান্ত না হয়ে শ্রমিকদের বৈধ পন্থায় আন্দোলন করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বোর্ডের প্রতিনিধি দল শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের বেতন, পারিবারিক ব্যয় ও কর্মপরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এ সময় কয়েকজন শ্রমিক পরিবারের আর্থিক চাপের কথা জানিয়েছেন বলেও জানান চেয়ারম্যান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা