সারাদেশ

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজ দেখতে সাধারন মানুষ ভিড় করে।

প্রতিবছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মোংলায় শিশু, নারী, পুরুষসহ নানা বয়সি মানুষের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।

জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত অবহিত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন।

জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।

বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলসহ সারাদেশে নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন নৌঘাঁটি, জাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্মৃতিস্তম্ভে দোয়া, গার্ড অব অনার, সম্মাননা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা