কঙ্গোতে নৌকাডুবিতে শতাধিক মৃত্যু
আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকাডুবিতে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকাডুবিতে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো।

শনিবার (৯ অক্টোবর) বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মাগবাদো বলেন, গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে সে সময় যাত্রী ছিলো ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ জন।

তিনি বলেন, বৈরী আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা