ছবি: সংগৃহীত
জাতীয়

নিরাপত্তায় মাঠে র‍্যাবের ৩শ টহল টিম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা অবরোধে সাধারণ জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দেশব্যাপী র‍্যাবের ৩শ টহল টিম মাঠে কাজ করছে।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

রোববার (৫ নভেম্বর) র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ থেকে ২ দিনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

এ সময় জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় র‍্যাব ফোর্সেস নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ৭০ টি টহল দলসহ সারা দেশে র‍্যাব ফোর্সেসের ১৫ টি ব্যাটালিয়নের প্রায় ৩শ টহল দল নিয়োজিত থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: মতিঝিল গেল প্রথম মেট্রোরেল

কেউ যদি কোনো নাশকতা বা সহিংসতার পরিকল্পনা করে তাকে সাথে সাথে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল টিম ও স্টাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

র‍্যাবের আরও মুখপাত্র জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে। যারা এ ধরণের কাজে জড়িত ছিল, তাদের সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব।

আরও পড়ুন: হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, আটক ১

সম্প্রতি বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে কেউ কেউ উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে। সেই সাথে বিভিন্ন ধরণের ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে শেয়ার করে জনমনে আতংঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এ সকল দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজর রাখছে র‍্যাবের সাইবার মনিটরিং টিম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা