ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫ 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাতে উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের পর উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: এল সালভাদরে ভূমিকম্প

এনডিটিভি বলছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের ফলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন নিহত হয়েছেন, সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং বাঁধ প্রজেক্টের অংশ ছিল।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক এবং ৩ জন নিরাপত্তারক্ষী ছিলেন।

এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল বলেন, মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঐ গ্রাম থেকে একটি খবর পাই, একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, গ্রামবাসীর সাথে যখন পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায়, তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ড

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সেতুটি একটি বাঁধের ওপর ছিল। সেটির পাশের রেলিংটি বিদ্যুতায়িত হয়েছিল।

প্রথমে সেখানকার প্রজেক্টের কেয়াটেকার গণেশ লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে যারা নিহত হন, তারা সবাই ঐ রেলিং স্পর্শ করেছিলেন।

আরও পড়ুন: বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। বিভাগীয় প্রশাসন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে গেছে।

তিনি জানান, আহতদের উন্নত জায়গায় চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তাদের হেলিকপ্টারে করে এআইআইএমএস ঋষিকেশে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা