ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্র/ঘূর্ণায়মান যান্ত্রিক ডিভাইস) ত্রুটির কারণে চার দিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে মেরামতের কাজ চলছে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভারী বৃষ্টি, শিশুসহ নিহত ১৪

রোববার (১৬ জুলাই) থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। তবে আগামী ২-১ দিনের মধ্যে কেন্দ্রটি চালু সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম জানিয়েছেন, টারবাইন ত্রুটির কারণে রোববার থেকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

আরও পড়ুন: ইইউর বিশেষ প্রতিনিধি আসছেন ২৪ জুলাই

বর্তমানে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটির মেরামতের কাজ করছেন।

তিনি জানান, মেরামত শেষে আগামী ২-১ দিনের মধ্যেই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল

ডিজিএম আরও জানান, বর্তমানে কেন্দ্রটিতে ৫০ হাজার টন কয়লা মজুত আছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ১ লাখ টন কয়লা আসছে।

চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়বে বলেও জানিয়েছেন কেন্দ্রের উপমহাব্যবস্থাপক।

আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ড

এর আগে ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। কাজ শেষে ১০ জুলাই চালু হয়েছিল বিদ্যুৎ কেন্দ্রটি।

কিন্তু চালু হওয়ার ৬ দিনের মাথায় টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই আবার বন্ধ হয়ে যায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ।

আরও পড়ুন: দেশের ৮ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণসহ নানান সমস্যার কারণে এর আগেও কয়েক দফায় বন্ধ থাকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

প্রসঙ্গত, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে অবস্থিত একটি প্রস্তাবিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রামপালে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সাথে যৌথভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নিয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা