সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন।

আরও পড়ুন : একদিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো.বাহার (৫০) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিসুল হকের ছেলে।

আরও পড়ুন : সমন্বয়হীনতা দূর করার নির্দেশ

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তি উপজেলার জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন। বিকেলের দিকে ভবনের রড সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা