বিনোদন

‘ইন্ডিয়ান আইডল’ পবনদ্বীপ

বিনোদন ডেস্ক : ভারতে সকল জল্পনার অবসান ঘটিয়ে গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ এর চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরখণ্ডের ২৪ বছর বয়সী পবনদ্বীপ রাজন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিন ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ মালোত্রা ও কাইরা আদ্ভানি ছাড়াও গায়ক জাভেদ আলি, উদিত নারায়ন, অল্কা ইয়াগ্নিক এবং সুখবিন্দর সিং। এছাড়া এবারের ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্নু মালিক, হিমেশ রেশামিয়া এবং সনু কাক্কার।

দীর্ঘ আট মাস আগে ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ সিজন শুরু হয়। ভারত থেকে প্রতিশ্রুতিশীল গায়কদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মূল প্রতিযোগিতার জন্য ১২ জন প্রতিযোগী নির্বাচিত হন। পরবর্তীতে দর্শক ও বিচারকদের ভোটে ফাইনালের জন্য ছয়জন প্রতিযোগী নির্বাচিত হন। তারা হলেন, পাবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, নিহাল তরু, শাইলি কাম্বলি, মোহাম্মদ দানিশ এবং সানমুখ প্রিয়া।

প্রসঙ্গত, পবনদীপ রাজন ২০১৫ সালের ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র চ্যাম্পিয়ন। তার বাবা সুরেশ রাজন স্থানীয় কৌমানী লোকশিল্পী। পবনদীপ চম্পাওয়াতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আর স্নাতক করেছেন কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া পবনদীপ ‘রোমিও এন বুলেট’ নামের হিন্দি সিনেমার চারটি গান গেয়েছেন।

এর মধ্যে ২০১৬ সালে ছয়টি গান নিয়ে ‘ছোলিয়ার’ নামের একক অ্যালবামও প্রকাশ করেছেন। এছাড়া এবারের ‘ইন্ডিয়ান আইডল’র আসরের শুরু থেকেই আলোচনায় ছিলেন পবনদীপ রাজন। তার প্রতিটি গানেই যেন অদ্ভুত মুগ্ধতা৷ তার গায়কি সবর্মহলেই প্রশংসিত হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ‘গাঁজা মনির’ গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসে...

দ্বিতীয় দিনে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি প্রকাশ এবং শিক্ষাম...

সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা