বিনোদন

আসছে দেব-সানি লিওন রোমান্স!

বিনোদন ডেস্ক : সানি লিওন। বলিউডের আলোচিত-সমালোচিত আবেদনময়ী অভিনেত্রী। সিনেমার পুরো গল্প জুড়ে হোক কিংবা শুধু আইটেম গান, তার উপস্থিতি মানেই আলাদা উষ্ণতা। আট থেকে আশি সব বয়সীর কাছেই আগ্রহের নাম সানি।

অন্যদিকে কলকাতার জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেব। এ পর্যন্ত উপহার দিয়েছেন অনেকগুলো হিট সিনেমা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল স্টার জলসার রিয়্যালিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র ২’তে অতিথি বিচারক হিসেবে অংশ নেন সানি। অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে দেবের সঙ্গে ‘কী করে তোকে বলব’গানের সঙ্গে নাচে অংশ নেন এই বলিউড তারকা।

শনিবার (১৪ আগস্ট) চ্যানেলের পক্ষ থেকে গানটির প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বাংলার সুপারস্টার দেব আর ‘বেবি ডল’ সানির রোমান্স দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। সবাই এখন পুরো গানটি দেখার জন্য মুখিয়ে আছেন।

তবে দেব-সানিকে এভাবে নাচতে দেখে অভিনেতার বান্ধবী রুক্মিণী মৈত্রের জন্য মন খারাপ করেছেন অনেকে। কেউ কেউ তো লিখেছেন, ‘দেব দা তুমিই সেরা, কিন্তু তোমার পাশে যে শুধু আমার রুক্মিণীকেই ভালো লাগে’! আবার কেউ দেব আর সানির যুগলবন্দি বড় পর্দায় দেখতে চেয়েও অনুরোধ রেখেছেন।

এ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে আরও থাকছেন হেলেন আর রেমো ডিসুজাও। ২২ আগস্ট (রোববার) দেখানো হবে এ গ্র্যান্ড ফিনালে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা