বিনোদন

নামের বানান জানতেন না জাহ্নবী!

বিনোদন ডেস্ক : জাহ্নবী কাপুর। বলিউডের প্রথম নারী সুপারস্টার প্রয়াত শ্রীদেবীর কন্যা। এই তারকার নামটা উচ্চারণ করতে কিছুটা সহজ হলেও বানান নিয়ে রয়েছে জটিলতা। কেবল সাধারণ ভক্তদের ক্ষেত্রে নয়, সেই জটিলতা মোকাবিলা করেছেন খোদ জাহ্নবীই!

সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, তার বয়স ১২ বছর হওয়ার আগ পর্যন্ত তিনি নামের ভুল বানান জানতেন। মজার ব্যাপার হলো, চার বছর বয়সে তাকে এই ভুল বানান শিখিয়েছিলেন তারই মা শ্রীদেবী।

জাহ্নবী বলেন, “তখন আমি স্কুলে পড়ি। মাত্রই বানান করতে শিখছি। নিজের নামের বানান জানতাম না। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, আমার নামের বানানটা বলো তো? মা বলেছিলেন, ‘জে-এ-এন-এইচ-এ-ভি-আই’। অর্থাৎ জানহাবি। এটা ছিল ভুল বানান। কিন্তু পরবর্তী আট বছর আমি আর এ বিষয়ে কোনো প্রশ্ন তুলিনি।”

তাহলে জাহ্নবী তার নামের সঠিক বানানটা উদঘাটন করলেন কীভাবে? অভিনেত্রী বললেন, “আমরা একবার কোথায় যেন যাচ্ছিলাম। মনে হয় লন্ডন। আমার পাসপোর্ট খুলে থ! সারাজীবন ভুল জেনে এসেছি। বন্ধুরা এখনো এটা নিয়ে হাসাহাসি করে। ওদের নিয়ে কিছু একটা বলতে গেলেই ওরা বলে ওঠে, ‘চুপ করো। ১২ বছর বয়স পর্যন্তও তুমি জানতে না, তোমার নামের বানান কী?’’

প্রসঙ্গত, জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘রুহি’। ভৌতিক ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছিল গত মার্চে। বর্তমানে তার হাতে রয়েছে ‘দোস্তানা ২’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ সিনেমাগুলো।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা