ছবি : সংগৃহিত
বিনোদন

সানির জীবনের বড় ভুল!

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সানি লিওন। পেশাগত জীবনে অতীতে নীল সিনেমার জগতে কাজ করলেও বলিউডে কাজ করেছেন তিনি। একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন।

আরও পড়ুন: ‘বার্বি’ একাধিক দেশে নিষিদ্ধ!

বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার, তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এই অভিনেত্রী। এক সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সাথে সম্পর্ক ছিলো তার। ভারতে আসার আগে মার্কিন মুলুকে থাকাকালীন রাসেলের সাথে ডেট করতেন অভিনেত্রী।

তাদের সম্পর্ক ভাঙ্গার পর সানিকে নিয়ে প্রায়ই নিজের কমেডি শো'তে ঠাট্টা, মশকরা করে থাকেন রাসেল। সানি নিজেও বিষয়গুলো দেখেছেন ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, তিনি বিষয়টি দেখেছেন। সানি আরো বলেন, আমি জানি না এখনো সে সেগুলো করে কিনা। তবে বিষয়টি আমার খারাপ লাগেনি। যা ইচ্ছে ও বলতে পারে, আমার কোনো সমস্যা নেই। মানুষ যদি সেটা শুনে হাসে, তারা হাসুক। আমার সমস্যা নেই’।

আরও পড়ুন: স্বামী-সন্তান নিয়ে জীবন কাটাতে চাই

সানি আরো বলেন, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। তার (সানির) ভাষ্যমতে, “ঐ সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল”।

এ প্রসঙ্গে সানি বলেন, ‘আমরা ভালো বন্ধু ছিলাম, একসাথে অনেক মজা করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি, যেখানে রাসেল থাকতো নিজের শো-এর কারণে। আমরা দেখা করতাম, ঘুরতাম, মজা করতাম, একসাথে ড্রিঙ্কস করতাম,পাগলামি চলতো আমাদের। হঠাৎ ওকে ডেট করেই সবটাই ঘেটে গেল।’

প্রাক্তন প্রেমিককে নিয়ে সানির মনে কোন তিক্ততা নেই। তিনি এটাও বলেন, ‘আমি তো খুশি হবো ওর সাথে আবার দেখা হলে। রাসেল নিজের স্ট্যান্ড আপে আমাকে নিয়ে আজেবাজে বললেও অসুবিধা নেই’।

আরও পড়ুন: কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সাথে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্সকে ডেট করেন সানি। রাসেলের সাথে সম্পর্ক ভাঙ্গার পর ড্যানিয়েল ওয়েবারের সাথে দেখা হয় অভিনেত্রীর।

ড্যানিয়েলের সাথে সম্পর্কে জড়ানোর পর রাসেলের সাথে বন্ধুত্বের ইতি টানেন। ড্যানিয়েলকে বছর খানেকের মধ্যেই বিয়ে করেন তিনি। বর্তমানে স্বামী, সন্তান নিয়ে ভারতের মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছে সানি।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা