বিনোদন

করোনায় সাজু খাদেমের মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা। অনেকে হারিয়েছেন তাদের বাবা-মাকে। এবার এই মহামরি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা (ইন্না লিল্লাহি... রাজিউন)।

রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তার মাকে সমাহিত করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন...

হুতিদের হামলার মুখে সৌদি ছাড়ছেন ধনীরা

ইয়েমেনে হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার পর সৌদি আরবের বিমান চলাচল খাতে অস্থিরতা...

বিদায়ের অশ্রু আর ঢাকের সুরে শেষ হলো দুর্গোৎসব

আনন্দ, ভক্তি আর আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়...

বদর চুক্তিতে এক হলো চার মুসলিম দেশ, জোরদার হচ্ছে প্রতিরক্ষা জোট

নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা