আন্তর্জাতিক

পাকিস্তানে দেয়াল ধসে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে ভারী বর্ষণের সময় দেয়াল ধসে অন্তত ১১ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ছয়জন।

আরও পড়ুন : একদিনে রেকর্ড ১৯ প্রাণহানি

বুধবার (১৯ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে সেখানকার জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে এসেছে।

আরও পড়ুন : আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা খান জেব জানিয়েছেন, যন্ত্রপাতির সহায়তায় ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শ্রমিকদের মৃতদেহ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (পিমস) স্থানান্তর করা হয়েছে।

পিমসের নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দারের মুখপাত্র বলেছেন, ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বলেছে তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই

পুলিশ কর্মকর্তা জেব বলেন, দুর্ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এখনও লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের উদ্ধার অভিযান চলমান আছে।

প্রসঙ্গত, গত বছরের বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে নজিরবিহীন বন্যা দেখা দেয়। এতে অন্তত এক হাজার ৭০০ মানুষের প্রাণহানি এবং বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় দেশটির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা