সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : শতভাগ বিদ্যুতায়ন করেছি

বুধবার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

দেশটির ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়া বাসটি পুড়ে গেছে। তবে দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ভারতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

প্রসঙ্গত, আলজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা