ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি আলজেরিয়ার অন্যতম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, সড়কের একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তার ধারণা।

আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে তুলে আনেন। তিনি জানান, ঘটনাস্থলে কয়েকজনকে মৃত অবস্থায় এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কয়েকজনের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

নেতানিয়াহুর মুখে এবার ‘জাতীয় সরকার’-এর বুলি, তবে শর্ত একটাই!

ক্ষমতার মসনদে টিকে থাকতে নিজের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার...

পিরোজপুর শহরের ভারানি খাল পরিস্কার

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা