রাজনীতি

যুক্তরাষ্ট্র বলেছে তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা এখন আর খুশি নেই। তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।

আরও পড়ুন : শতভাগ বিদ্যুতায়ন করেছি

বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘‘আসল খবর হচ্ছে- বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনছেন কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেলো। বিএনপি যা শুনতে চেয়েছিল, তাদের চোখ মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। যুক্তরাষ্ট্র-ইইউ বলে গেছে- ‘তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চাই।’ বিএনপি নেতারা এখন আর খুশি নেই। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা।’’

আরও পড়ুন : বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তরুণ তুর্কিরা হুট করে মাথা গরম করে। মাথা গরম করো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে।

নেতাকর্মীদের তিনি বলেন, বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।

আরও পড়ুন : পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’-এ স্লোগানে মুখরিত রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা। এখান থেকেই শুরু হবে আজকের (বুধবার) শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করবে ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন সাউন্ডবক্সে গান বাজিয়ে, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা