ছবি : সংগৃহিত
রাজনীতি
লক্ষ্মীপুর

বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত শতাধিক, নিহত ১

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত দেড শতাধিক নিহত ১।

আরও পড়ুন: বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫ টার দিকে কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা জেলা শহরের ঝুমুর সিনেমা হলের সামনে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে ঝুমুর এলাকা এবং রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

এই সময়ে পুলিশের ৩৫ জন সদস্য আহত হয় এবং পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপে এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়।

এদিকে শহরের সামাদ মোড়ে সজিব নামের একজন নিহত হয়। সজিব সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কৃষকদলের কর্মী বলে প্রাথমিক ভাবে জানা যায়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ জয়নাল আবেদীন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। তার বুকে এবং রানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালীন সময়ে ঝুমুর সিনেমা হল থেকে রামগতি সড়ক পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় বিএনপি নেতাকর্মীরা আধুনিক হাসপাতাল সহ আশেপাশের দোকানে হামলা এবং ভাংচুর অগ্নি-সংযোগ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বিএনপির পদ যাত্রায় তাদের নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। অগ্নি-সংযোগ চালালে পুলিশ টিয়ারগ্যাস এবং রাবার বুলেট চালায়। সংঘর্ষে ৩৫ জন পুলিশ সদস্য আহত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান জানান, পুলিশ বিএনপির সংঘর্ষে প্রায় ১০০ জন নেতা কর্মী আহত হয় এবং কৃষক দলের এক কর্মী নিহত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা