ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির পদযাত্রা, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি : বিএনপির পদযাত্রার কারনে রাস্তা বন্ধ হওয়ায় রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজরের সালেহপুরে সৃষ্টি হয়েছে যানজট। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

আরও পড়ুন : মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। এরপরই শুরু হয় যানজট।

দেখা যায়, তিন মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ৪০ মিনিট। গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে।

যানজটে আটকা পড়া এক যাত্রী বলেন, প্রায় ৩৫ মিনিট ধরে গাড়ির চাকা ঘুরছে না। অসহ্য গরমে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। শুনছি বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবলতীতে বিএনপির পদযাত্রা চলছে। এ কারণে সড়কের ঢাকামুখী লেনে আমিনবাজারে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আজ মহাসড়কে কোনো চেকপোস্ট বাসানো হয়নি। তবে নিরাপত্তা জোরদারে মহাসড়কে পুলিশ রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা