ছবি : সংগৃহিত
জাতীয়

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ উন্নতি করে তালিকায় ৯৬ তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

আরও পড়ুন: ২৯ জুলাই পবিত্র আশুরা

মঙ্গলবার (১৮ জুলাই) প্রতিষ্ঠানটি নতুন সূচক প্রকাশ করেছে।

নতুন সূচকে দেখা যাচ্ছে—তালিকার ৯৬ তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১ তম। অর্থাৎ এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা, রিমান্ডে ২

সর্বশেষ সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন।

জাপান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। জাপানের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আরাফাত

অপরদিকে তৃতীয় স্থানে নেমে গেছে শীর্ষে থাকা জাপান। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এশিয়ার দেশগুলোর আধিপত্য শক্তিশালী পাসপোর্ট সূচকে থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে।

ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে ওঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা